News

ইনোভেশন মেলায় DU Microsystems and Nanoengineering ল্যাব

news highlights from du microsystems and nanoengineering gro

গত ৪ঠা মার্চ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত “ইনোভেশন মেলা”। মেলায় প্রোডাক্ট ক্যাটেগরিতে ৪০টি ও সার্ভিস ক্যাটেগরিতে ৬০টি নতুন উদ্ভাবন প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এই মেলায় ছিল DU Microsystems and Nanoengineering ল্যাব এর সরব উপস্থিতি। প্রোডাক্ট ক্যাটাগরিতে নির্বাচিত ৪০টি প্রোডাক্ট এর মধ্যে ৭টি-ই ছিল এই ল্যাব এর উদ্ভাবন। প্রদর্শনীতে উপস্থিত অতিথিবৃন্দ, স্বনামধন্য গবেষকবৃন্দ এবং অন্যান্য দর্শনার্থী- সকলের কাছেই বেশ প্রশংসিত হয় এসকল উদ্ভাবন।